ঢাকা | বঙ্গাব্দ

জরুরি খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের ১ম দিন | রোহিঙ্গা ক্যাম্প-১ই

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2026 ইং
জরুরি খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের ১ম দিন | রোহিঙ্গা ক্যাম্প-১ই ছবির ক্যাপশন: জরুরি খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের ১ম দিন | রোহিঙ্গা ক্যাম্প-১ই
ad728
জরুরি খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের ১ম দিন | রোহিঙ্গা ক্যাম্প-১ই

আবদুর রহমান কক্সবাজার থেকে। 

আদ্য ১৭জুন ২০২৬খ্রিস্টাব্দ, রোহিঙ্গা ক্যাম্প-১ই-তে আইএসডিই বাংলাদেশ-এর উদ্যোগে এবং সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (KSrelief)-এর সহায়তায় জরুরি খাদ্য সহায়তা (ফুড বাস্কেট) বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে উক্ত ক্যাম্পের ৩,৫০০টি ঝুঁকিপূর্ণ ও অসহায় পরিবারের মাঝে জীবনরক্ষাকারী খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী চার দিনব্যাপী এই বিতরণ কার্যক্রম চলবে, যাতে খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে এমন পরিবারগুলো প্রয়োজনীয় খাদ্য সহায়তা পেতে পারে।
অাজ সকালে মোঃ শরিফুল আলম, ক্যাম্প-ইন-চার্জ (CiC), ক্যাম্প-১ই ত্রাণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং মানবিক সহায়তা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, আইএসডিই বাংলাদেশ সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (KSrelief)-এর সহায়তায় “Emergency Food Assistance for Rohingya and Host Community in Bangladesh” শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় রোহিঙ্গা ক্যাম্পসমূহ ও হোস্ট কমিউনিটির মোট ৬০,০০০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে ৩৭,৫০০ পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
এই উদ্যোগ খাদ্য সংকটে থাকা পরিবারগুলোর জরুরি খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আইএসডিই বাংলাদেশ ভবিষ্যতেও রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয় ক্ষতিগ্রস্ত জনগণের পাশে থেকে সময়োপযোগী ও কার্যকর মানবিক সহায়তা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টিসিবির ডিলারদের  পুনঃ নবায়নের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও

টিসিবির ডিলারদের পুনঃ নবায়নের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও